November 16, 2026, 12:27 am
শিরোনাম :
যশোর সদর ভূমি অফিসে দুই কর্মচারীর অনুপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা রুপপুরে চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে প্রথম ইউনিটের বিদ্যুৎ লামায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল কাভার্ডভ্যান, আহত ২ রাজশাহীতে ভেজাল গুড় উৎপাদনে একজনকে ১ লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে অনিয়মের অভিযোগ পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে পাঁচজনের কারাদণ্ড তারাগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু, চালক-হেলপার আটক মান্দায় মাইকিং ছাড়া টিসিবির পণ্য বিতরণ, বিভ্রান্তিতে সুবিধাভোগীরা চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগে দুজন গ্রেপ্তার

যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর ব্যুরো প্রধান।

যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এ কথা বলেন। সভায় যশোর ও বেনাপোল অঞ্চলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
বিজিবি অধিনায়ক বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার উদ্দেশ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির কোনো নেতাকর্মী বা তাদের দোসর যাতে সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। সীমান্তে অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও অপরাধ নির্মূলে বিজিবি ও গণমাধ্যমকর্মীদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। সভায় সাংবাদিকেরা সীমান্ত এলাকার অনুপ্রবেশ, চোরাচালান ও নিরাপত্তাসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন এবং প্রতিরোধে নিজেদের মতামত ও পরামর্শ দেন।



ফেসবুক কর্নার