November 16, 2026, 12:27 am
শিরোনাম :
যশোর সদর ভূমি অফিসে দুই কর্মচারীর অনুপস্থিতির অভিযোগ, ভোগান্তিতে সেবাগ্রহীতারা রুপপুরে চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে প্রথম ইউনিটের বিদ্যুৎ লামায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল কাভার্ডভ্যান, আহত ২ রাজশাহীতে ভেজাল গুড় উৎপাদনে একজনকে ১ লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি তালায় আড়াই কোটি টাকার নিরাপদ পানি প্রকল্পে অনিয়মের অভিযোগ পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে পাঁচজনের কারাদণ্ড তারাগঞ্জে চলন্ত বাস থেকে পড়ে দুই যাত্রীর মৃত্যু, চালক-হেলপার আটক মান্দায় মাইকিং ছাড়া টিসিবির পণ্য বিতরণ, বিভ্রান্তিতে সুবিধাভোগীরা চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তনের অভিযোগে দুজন গ্রেপ্তার

লামায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল কাভার্ডভ্যান, আহত ২

মিটু দাশ, লামা (বান্দরবান) প্রতিনিধি।

বান্দরবানের লামার পশ্চিম লাইনঝিরি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ কোম্পানির একটি কাভার্ডভ্যান খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় চালক ও হেলপার আহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে লামা-চকরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-অ-১৩-১১৮৭। চালক মো. কাওসার জানান, ঝুঁকিপূর্ণ বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং কাভার্ডভ্যানটি খাদে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা চালক ও হেলপারকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শী খোকন মিয়া বলেন, লামা-চকরিয়া সড়কের বাঁকগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সমতল থেকে আসা চালকদের অনভিজ্ঞতার কারণে এসব দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ বলেন, লামা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাঁরা আঁকাবাঁকা বাঁকগুলো সরলীকরণ করে সড়কটি নিরাপদ চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার