March 6, 2026, 7:44 am
শিরোনাম :
জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে

সড়ক দু*র্ঘটনায় আ*হত নোরা ফাতেহি

Reporter Name

মুহূর্তের অসতর্কতায় আতঙ্কে রূপ নিল মুম্বাইয়ের ব্যস্ত রাজপথ। আলো-ঝলমলে মঞ্চে ওঠার আগেই ভয়াবহ বিপদের মুখে পড়লেন বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। আচমকা সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পান তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মুম্বাইয়ের একটি জনবহুল রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, অন্য দিক থেকে আসা একটি গাড়ি বেসামাল গতিতে এসে নোরা ফাতেহির গাড়িতে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও জানা যায়, মাথায় চোট পাওয়ায় চিকিৎসকেরা কোনো ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে নোরার সিটি স্ক্যান করান। স্ক্যান রিপোর্টে স্বস্তির খবর মিলেছে—মাথায় বড় ধরনের আঘাত বা মস্তিষ্কে রক্তক্ষরণের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবুও সতর্কতা হিসেবে চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন।

কিন্তু নোরা ফাতেহি যেন হার মানেননি পরিস্থিতির কাছে। চিকিৎসকদের পরামর্শ উপেক্ষা করেই হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন তিনি। জানা গেছে, সেই সময় তার গাড়িতে ছিলেন মার্কিন সংগীতশিল্পী ডেভিড গুয়েটা। দুজন একসঙ্গে যাচ্ছিলেন জনপ্রিয় সানবার্ন ফেস্টিভ্যালে অংশ নিতে।

দুর্ঘটনার ধাক্কা সামলে, মাথার যন্ত্রণা নিয়েই নোরা ফের গাড়িতে ওঠেন ডেভিড গুয়েটার সঙ্গে। অবশেষে নির্ধারিত গন্তব্যে পৌঁছে অনুষ্ঠানেও যোগ দেন তিনি। আহত অবস্থাতেও তার এই পেশাদারিত্ব ও দৃঢ় মনোবল প্রশংসায় ভাসাচ্ছে ভক্তদের।



ফেসবুক কর্নার