
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) জাতীয় ছাত্রশক্তির ১০৬ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন হাসিব আল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ফেরদৌস আইয়াম। সোমবার (১৬ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর অনুমোদনে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
সংগঠনটির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পূর্ণাঙ্গ কমিটিতে মোট ১০৬ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন ৩১ জন।
কমিটিতে নারী সদস্য রয়েছেন আটজন। বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যের নাম ও পদবির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী এক বছর এ কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।