November 19, 2026, 11:05 am
শিরোনাম :
সিলেটে দাঁড়িয়ে থাকা চার বাসে দুর্বৃত্তদের আগুন যশোর এমএম কলেজে ছাত্রদলের প্রতিবাদী বিক্ষোভ মিছিল কালনা সেতু অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, আটক কর্মীকে পুলিশে দিল ছাত্রদল পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন

মোঃ ময়নুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।

 

পঞ্চগড়ের সীমান্ত নিরাপত্তা জোরদার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) আয়োজিত অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপিটির উদ্বোধন করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+। অনুষ্ঠানে ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার, ৫৬ বিজিবির অধিনায়কসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) প্রায় ১৪১ দশমিক ৮৭৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সীমান্তে নজরদারি বৃদ্ধি ও অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে নারায়ণপুর বিওপি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর রিজিয়ন কমান্ডার বলেন, খিরোড ও ধামেনরহাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে নতুন বিওপিটি ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিজিবি কাজ করছে। ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় ড্রোন, সিসিটিভি, স্যাটেলাইট ও নাইট ভিশন ক্যামেরাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার এবং পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সহযোগিতাও কামনা করেন তিনি। সংশ্লিষ্টদের আশা, নতুন বিওপি প্রতিষ্ঠার ফলে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার হবে।



ফেসবুক কর্নার