
গাজীপুর মহানগরীতে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। গত ১২ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) জিএমপির প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ নভেম্বর রাত ৮টা থেকে ২০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত জিএমপির আটটি থানা ও মহানগর গোয়েন্দা বিভাগের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে চিহ্নিত পাঁচজন, একজন ছিনতাইকারী এবং বিভিন্ন মামলার ১০ জন আসামি রয়েছেন।
জিএমপি জানায়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।** তবে বিজ্ঞপ্তিতে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগের বিস্তারিত উল্লেখ করা হয়নি