November 20, 2026, 3:15 pm
শিরোনাম :
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় ‘অন্যায্য’ বলছে মিয়ানমার ক্রিমিয়া সেতুতে চার দিনে তিন হামলা, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি পুতিনের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, নিহত ৮ ও ক্ষতিগ্রস্ত সেতু-রেলপথ দায়িত্ব পালনে অপারগতা, কান্দি ইউনিয়ন জামায়াত সভাপতির পদত্যাগ মঞ্জুর গাড়িতে আগুন, ঘটনায় নিন্দা ও প্রতিবাদ বিএনপির আন্দোলনে শেখ হাসিনার লাশ প্রয়োজন, মন্তব্য রিজভীর আ. লীগকে সন্ত্রাসী দল আখ্যা দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদা দাবির অভিযোগের পর নিখোঁজ, পাঁচ দিন পর পুকুরে মিলল রিফাতের লাশ ছাত্রলীগ নেতা পরিচয়ে জোরারগঞ্জের ওসিকে প্রাণনাশের হুমকি

আন্দোলনে শেখ হাসিনার লাশ প্রয়োজন, মন্তব্য রিজভীর

অভয়নগর প্রতিবেদক

 

আন্দোলনকে আরও বেগবান করতে ‘রক্ততৃষ্ণ’ শেখ হাসিনার একটি লাশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে যশোর বিডি হলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একাধিক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী প্রয়াত তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, চৌদ্দশ শিশু-কিশোরকে হত্যা করে টিকতে না পেরে শেখ হাসিনা পালিয়ে গেছেন। তাদের রক্ততৃষ্ণা এখনো মেটেনি বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই তৃষ্ণা মেটাতে একের পর এক পুলিশের গাড়ি ও মানুষের গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং কখনো মানুষ হত্যা করা হচ্ছে। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খুন হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা বেআইনি কর্মকাণ্ডে জড়িত হবে, আইন প্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় আনবে এবং আদালত বিচার করে শাস্তি দেবে। তারা রাজপথ, গলিপথ কিংবা মেঠোপথ কোনোটি ছাড়বেন না উল্লেখ করে রিজভী বলেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আহ্বান জানানো হবে।



ফেসবুক কর্নার