November 22, 2026, 9:20 pm
শিরোনাম :
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি? খুলনায় ওয়ান শুটার গান, কার্তুজ, চাপাতিসহ যুবক আটক শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আবু হানিফের ফেসবুক পোস্ট, ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা  গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২ মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

কোটালীপাড়ায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার।
বক্তারা বলেন, তাঁরা সহিংস রাজনীতি চান না এবং সবাই মিলেমিশে থাকতে চান। তাঁদের দাবি, শেখ হাসিনা দেশে ফিরে না আসা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। তাঁরা এ আন্দোলনকে জনগণের আন্দোলন ও মানুষের অধিকার আদায়ের আন্দোলন বলে উল্লেখ করেন।



ফেসবুক কর্নার