November 22, 2026, 9:22 pm
শিরোনাম :
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের নিরাপত্তাহীনতা নিয়ে তামাশা করেন: সাদিক কায়েম জয়কে নিয়ে অপুর ছবিতে রহস্য, কে তুলেছেন ছবি? খুলনায় ওয়ান শুটার গান, কার্তুজ, চাপাতিসহ যুবক আটক শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আবু হানিফের ফেসবুক পোস্ট, ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন টানা বৃষ্টিতে রাঙ্গাবালীর কৃষকদের দুশ্চিন্তা, ধান ক্ষতির আশঙ্কা  গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীতে  বিদেশি মদ তৈরীর কারখানায় অভিযান, গ্রেফতার ২ মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতা আটক

শেখ হাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না তাঁর স্থান হবে ঢাকা কেন্দ্রীয় কারাগারে. পররাষ্ট্র প্রতিমন্ত্রী:

ইলিয়াছ খাঁন (ফরিদপুর) জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরের নগরকান্দায় যুবদলের সমাবেশে
ফরিদপুর – ২ আসনে সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন,ভারত অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরেয়ে আনতে হলে দুই দেশের বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি ও আইন প্রক্রিয়ায় আওতায় ফিরিয়ে আনতে হবে।
ভারত এই প্রক্রিয়ার মেনে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার জয় বাংলা মোড়ে দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ। তিনি আরোও বলেন ” শেখ হাসিনার যদি দেশে আসতে হয়, তাহলে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই আসতে হবে। আমরা আশা করি,ভারত এই বিষয়েটি মেনে নিয়ে তাকে বাংলাদেশের হাতে তুলে দেবে।

শেখ হাসিনাকে দেশে ফিরেয়ে আনার পর কোথায় রাখা হবে, সে বিষয়েও বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি আরোও বলেন, দেশে ফিরেয়ে আনার পর তার জায়গা হবে কেন্দ্রীয় কারাগারে। কোনো সাধারণ নথিপত্র বা পাসপোর্টের মাধ্যমে নয়, বরং দুই দেশের মধ্যে বিদ্যমান আইনি প্রক্রিয়া ও বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। বক্তব্যে বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে অতীতের নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে শামা ওবায়েদ বলেন, বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মারা যেতে হয়েছে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে কীভাবে নির্যাতন করে দেশছাড়া করা হয়েছেল। আমরা কি এগুলো ভুলে গেছি:
এ সময় দলীয় নেতা – কর্মীদের সতর্ক করে তিনি বলেন, আমি যদি জানতে পারি, আমার এলাকায় কোন জিয়ার সৈনিকের বাড়িতে আওয়ামী লীগের কোনো দোসর পালিয়ে আছে, তাহলে ওই জিয়ার সৈনিক ও বিপদে পড়বে।
নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ও খন্দকার ফজলুল হক টুলু, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ মাতুব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, উপজেলা যুবদলের সদস্য সচিব এনায়েত হোসেন, আরোও উপস্থিত ছিলেন সোনাপুর ইউনিয়নের সাবেক সভাপতি মাওলানা মোঃ আজিজুল হক প্রমুখ।



ফেসবুক কর্নার