November 23, 2026, 5:42 am
শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ ৪ বছর পর আবারও ঢাকার মঞ্চে ওটিলিয়া, সঙ্গে ফুয়াদ ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি ফতুল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত

দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

মোঃ ইসমাইল হোসেন

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে প্রবেশ করেন। এরপর তিনি ইমিগ্রেশনে গেলে তাকে গ্রেপ্তার করা হয়।
সূত্র আরও জানায়, তার পাসপোর্ট নম্বর A08921483। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ইতোমধ্যে তাকে ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়েছে।
গণমাধ্যমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।



ফেসবুক কর্নার