November 23, 2026, 5:54 am
শিরোনাম :
বাঁশখালীগে স্কুলে উত্তেজনা, ১০ ঘণ্টা অবরুদ্ধ প্রধান শিক্ষক শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ ধরনের খেলাধুলা আয়োজনের নির্দেশ মাউশির নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার সুইমস্যুট পর্বে ভিন্ন সাজে নজর কাড়লেন সামিরা খান মাহি দেশত্যাগের সময় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার নাসার স্পেস অ্যাপস চ্যালেঞ্জে আঞ্চলিক চ্যাম্পিয়ন জাজিরার রমজান প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে বৈঠকে বসতে যাচ্ছে এনসিপি ৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড বই ছাপা বন্ধের নির্দেশ ৪ বছর পর আবারও ঢাকার মঞ্চে ওটিলিয়া, সঙ্গে ফুয়াদ ঘুরছে চাকা, বাড়ছে লোকসান: পিংক বাসে ১ টাকা আয়ে খরচ ৪ টাকারও বেশি

নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার

মোঃ ইসমাইল হোসেন

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি সংগঠনটির পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।
এর আগে ২০২৩ সালের ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের নেত্রীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেত্রীরা জড়িয়ে পড়েন।
একপর্যায়ে তাপসীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নেত্রী ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের তৎকালীন সভাপতি তামান্না জেসমিন রিভাকে ঘিরে ধরেন। পরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ২৪ আগস্ট তানিয়া আক্তার তাপসীকে কারণ দর্শানোর নোটিশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনটির উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।
তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।



ফেসবুক কর্নার