June 26, 2026, 4:24 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

আরও ৬ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

অভয়নগর প্রতিবেদক

নিলামের মাধ্যমে ৪টি ব্যাংকের কাছ থেকে আরও ৬০ মিলিয়ন বা ৬ কোটি মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২১ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
তিনি বলেন, ৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে ৬ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এই ডলারের কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।
আরিফ হোসেন খান আরও বলেন, বাজার স্বাভাবিক রাখতে বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে ডলার কিনছে। আগের মতোই বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতিতে এ ডলার কেনা হয়েছে।
এর আগে, গত বুধবারও (১৭ ডিসেম্বর) ১২২ টাকা ৩০ পয়সা দরে সাতটি ব্যাংকের কাছ থেকে কেনা হয়েছে ৬ কোটি ৭০ লাখ ডলার। এবার নিয়ে চলতি ডিসেম্বরে ৮০৫.৫০ মিলিয়ন বা ৮০ কোটি ৫৫ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে আরও কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ২৯৩ কোটি ১৫ লাখ বা ২ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।



ফেসবুক কর্নার