November 24, 2026, 5:19 pm
শিরোনাম :
সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন সিংগাইরে কৃষিজমির মাটি কাটায় ইটভাটাকে জরিমানা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয় কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ পুরোনো ফ্যাসিবাদ ফিরবে না, নতুনের জন্মও হবে না: মামুনুল হক বাইশারীতে ১২৪ লিটার চোলাই মদ সহ ৪ জন আসামীর গ্রেফতার  আমতলীতে যুবদল নেতা হত্যার ৮ বছর, খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি মায়ের! বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড  খুলনায় পুলিশের আশ্বাসে খুললো রেস্টুরেন্ট, এরপরই গুলি সালথায় পূর্ব শত্রুতার জেরে বসতঘরে চুরি ও ভাংচুরের অভিযোগ

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী

 

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল (ছাত্র) প্রতিযোগিতা ২০২৬-২০২৭-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল আলিম ও অধ্যাপক ড. মামুনুর রশীদ। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

ফাইনালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যকার খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। প্রতিযোগিতার বাইলজ অনুযায়ী দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। নয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৩৯টি দল অংশ নেয়।



ফেসবুক কর্নার