November 25, 2026, 3:08 pm
শিরোনাম :
সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে কলরেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার বাংলাদেশসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা আগামী স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিবে এনসিপি-ডা.আব্দুল আহাদ সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী সমিতির সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতারা, আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান ধামইরহাটে মোবাইল কোর্টে দুই মাদকসেবী ও মাদক কারবারির কারাদণ্ড তারেক রহমানের কুষ্টিয়া সফর ও জনসভা সফল করতে দৌলতপুরে বিএনপির প্রস্তুতি সভা চারটি বিয়ে গোপন রাখায় কাজীসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ 

লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name

লক্ষ্মীপুর শহরের দুটি মিষ্টির দোকানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) শহরের চকবাজার এলাকার ‘বিসমিল্লাহ সুইটস অ্যান্ড বিরিয়ানি হাউজ’ এবং কালিবাজার রোডের ‘মিষ্টি মেলা’য় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সঠিক লেবেলিং না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং লাইসেন্স ছাড়া বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের অপরাধে সংশ্লিষ্ট আইনে প্রতিষ্ঠান দুটিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান খান ও হাবিবুর রহমান। এ সময় বিএসটিআই নোয়াখালীর ফিল্ড অফিসার মো. হাসিবুল ইসলাম প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানে লক্ষ্মীপুর জেলা পুলিশ সার্বিক সহযোগিতা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



ফেসবুক কর্নার