November 25, 2026, 4:18 pm
শিরোনাম :
ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ— সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস একমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠির প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে সীমান্তে বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয় ও রাজনৈতিক নেতাকর্মীরা শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত সাবেক যুবলীগ নেত্রীর সঙ্গে কলরেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার বাংলাদেশসহ কয়েকটি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান: ২ প্রতিষ্ঠানকে জরিমানা আগামী স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দিবে এনসিপি-ডা.আব্দুল আহাদ সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ— সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস

অভয়নগর প্রতিদেক

আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আঁকা ‘জুলাই গ্রাফিতি’র মান ও শৈলী নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম। গ্রাফিতিগুলোকে ‘হাসির খোরাক’ ও ‘দলীয় স্তুতি’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ তুলেছেন, অর্থ ভাগবাটোয়ারার পর সামান্য বরাদ্দ দিয়ে দায়সারা কাজ করা হয়েছে।
তিনি বলছেন, যাদের গ্রাফিতি করা হয়েছে তারা যদি সেগুলো দেখতো তাহলে নিজেরাই লজ্জায় মুখ লুকাতো। স্বয়ং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কিংবা শহীদ আবু সাঈদও নিজেকে দেখে চিনতে পারতো কিনা সন্দেহ আছে!’
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেছেন সারজিস।
তিনি লিখেছেন, ‘ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে ঘোষণা আসলো আগারগাঁও থেকে মিরপুর-১০ পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের গ্রাফিতি করা হবে। আমরা অ্যাপ্রিশিয়েট করলাম। কিন্তু গতকাল সেই পিলারগুলোতে গ্রাফিতি দেখে মনে হয়েছে—যাদের গ্রাফিতি করা হয়েছে তারা যদি সেগুলো দেখতো তাহলে নিজেরাই লজ্জায় মুখ লুকাতো।’
‘বাকিদের কথা বাদই দিলাম’ উল্লেখ করে সারজিস লিখেছেন, ‘স্বয়ং জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া কিংবা শহীদ আবু সাঈদও নিজেকে দেখে চিনতে পারতো কিনা সন্দেহ আছে! তাছাড়া যতটা না জুলাইয়ের গ্রাফিতি হয়েছে তার চেয়ে বেশি বিএনপির দলীয় স্তুতি গাওয়া হয়েছে।’
 এনসিপির এই সিনিয়র নেতা আরও লিখেছেন, ‘এই কাজ যতটা না স্মৃতিচারণ হয়েছে তার চেয়ে বেশি হাসির খোরাক হয়েছে। লেখার মান, রংয়ের কোয়ালিটি আর কাজের স্ট্যান্ডার্ড দেখে মনে হচ্ছে— সবাইকে ভাগ দেওয়ার পর সামান্য যে টাকা বেঁচেছে সেগুলো দিয়ে যে এই কাজগুলো করছে সেটাই অনেক বেশি। পারলে পুরোটাই মেরে দিত।’
এ ছাড়া গ্রাফিতিগুলোকে ‘বিএনপির বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের টেক্সটবুক এক্সাম্পল’ হিসেবে উল্লেখ করে তিনি লিখেছেন, ‘টেন্ডারের সময় একবার টাকা মারে, এরপর স্থানীয় নেতারা ভাগবাটোয়ারা করে, অতঃপর যে অবশিষ্ট অংশটুকু থাকে সেখান থেকে টেকসই ও মানসম্মত কোনো কাজ হয় না। অথচ একই রাস্তায় শেরে বাংলা নগর এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা জুলাইয়ের গ্রাফিতিগুলো হৃদয় ছুঁয়ে যায়!’



ফেসবুক কর্নার