November 26, 2026, 8:46 pm
শিরোনাম :
নরসিংদীর পলাশে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ বিরামপুরে মিনি সুইজারল্যান্ডে ঘুরতে এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ভূজপুরে পুলিশের অভিযান: ইতালির পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ৬ সিরাজগঞ্জ কারাগারে হ’ত্যা মামলার আসামির মৃ”ত্যু দুই মাসের গর্ভের সন্তান নষ্ট, স্ত্রীকে ঘরে ঢুকতে না দেওয়ার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ আপিল খারিজ, দুই ম্যাচে নিষিদ্ধ বার্সেলোনার ফার্মিন লোপেজ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

দুই মাসের গর্ভের সন্তান নষ্ট, স্ত্রীকে ঘরে ঢুকতে না দেওয়ার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

রাকিবুল ইসলাম রাকিব

 

সিরাজগঞ্জে পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত টিএসআই মো. ইনসাফ আলীর বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগ তুলেছেন তার স্ত্রী লুবনা নাহার। দুই মাসের গর্ভের সন্তান নষ্ট করা, একাধিক নারীর সঙ্গে সম্পর্ক, অর্থ দাবি এবং বাসায় নতুন তালা লাগিয়ে স্ত্রীকে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ করেছেন তিনি।

 

এ ঘটনায় সিরাজগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী। অভিযোগকারী লুবনা নাহার (৪১) কুড়িগ্রাম পৌরসভার পুরাতন স্টেশন মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, টিএসআই মো. ইনসাফ আলী কুড়িগ্রাম জেলায় কর্মরত থাকাকালে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এ সময় নিজের স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বলে তাকে জানান ইনসাফ।

 

বিষয়টি জানতে পেরে তার আগের স্বামী ২০২৪ সালের ৪ জুলাই তাকে তালাক দেন। পরে ২০২৫ সালের ১৪ জানুয়ারি ইসলামী শরিয়ত মোতাবেক রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে ইনসাফ আলী তাকে বিয়ে করেন।

 

লুবনা নাহারের অভিযোগ, বিয়ের পর তারা সিরাজগঞ্জ সদর থানার মাসুমপুর উকিলপাড়ায় একটি ভাড়া বাসায় সংসার শুরু করেন। তবে ইনসাফ আলী বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক জড়ানোর কারণে তাদের দাম্পত্য জীবনে কলহ-বিবাদ চলছিল। এরই মধ্যে গত ১২ নভেম্বর ইনসাফ আলী তাকে ওষুধ সেবন করিয়ে দুই মাসের গর্ভের সন্তান নষ্ট করেন। অভিযোগ করেন তিনি।

 

অভিযোগে আরও বলা হয়, লুবনা নাহার কুড়িগ্রামে এক আত্মীয়ের বাসায় অবস্থানকালে ইনসাফ আলী ফোন করে জানান, তিনি রাজশাহীতে পাইলসের অপারেশন করাতে যাচ্ছেন। তাকে রাজশাহীতে যেতে বলেন। পরে গত ১৬ নভেম্বর তিনি রাজশাহীতে গেলে ইনসাফ আলী তার মোবাইল ফোন বন্ধ করে দেন। যোগাযোগ করতে ব্যর্থ হয়ে ১৯ নভেম্বর সিরাজগঞ্জে ফিরে বাসায় গিয়ে তালাবদ্ধ দেখতে পান। পরে নিজের কাছে থাকা চাবি দিয়ে বাসায় প্রবেশ করেন। তবে ইনসাফ আলী তার সঙ্গে বাসায় দেখা করেননি।

 

লুবনা নাহারের অভিযোগ, গত ২১ নভেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে বাসায় তালা লাগিয়ে বাজার করতে শহরে যান তিনি। এ সুযোগে ইনসাফ আলী অন্য লোকের মাধ্যমে বাসায় নতুন তালা লাগিয়ে দেন। এতে তিনি আর বাসায় প্রবেশ করতে পারছেন না।

 

ভুক্তভোগী লুবনা নাহার বলেন, সে ডিভোর্স দেওয়া বউকে আবার বিয়ে করতে চাই। আমাকে এখন ডিভোর্স দিতে চাই। এপর্যন্ত ৬টি বাচ্চা নষ্ট করেছে। তার একাধিক মেয়ের সাথে সম্পর্ক আছে। আমাকে ডিভোর্সের চিঠি পাঠালেও, আমি টের পেয়ে গ্রহণ করিনি। সে আমাকে বিভিন্ন সময়ে টাকার জন্য চাপ দেয়। এর মধ্যে রাজশাহী যাওয়ার সময়ে আমার থেকে টাকা চেয়েছিল।

 

তিনি আরও অভিযোগ করেন, তাকে কোনো কিছু না জানিয়েই তাড়াশ উপজেলার বাড়ুহাস ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. হাবিবুর রহমানের মাধ্যমে ডিভোর্স লেটার পাঠানো হয়েছে।

 

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. মেরাজুল ইসলাম বলেন, ওই মহিলার কারো পেছনে ঘুরেই লাভ নেই। তাকে আদালতে মামলা করতে বলেন।

 

অভিযুক্ত টিএসআই মো. ইনসাফ আলীকে ফোন করা হলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী লুবনা নাহার।



ফেসবুক কর্নার