November 26, 2026, 8:46 pm
শিরোনাম :
নরসিংদীর পলাশে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ বিরামপুরে মিনি সুইজারল্যান্ডে ঘুরতে এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ভূজপুরে পুলিশের অভিযান: ইতালির পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ৬ সিরাজগঞ্জ কারাগারে হ’ত্যা মামলার আসামির মৃ”ত্যু দুই মাসের গর্ভের সন্তান নষ্ট, স্ত্রীকে ঘরে ঢুকতে না দেওয়ার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ আপিল খারিজ, দুই ম্যাচে নিষিদ্ধ বার্সেলোনার ফার্মিন লোপেজ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

বিরামপুরে মিনি সুইজারল্যান্ডে ঘুরতে এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মোঃ বায়েজিদ বোস্তামী,

 

দিনাজপুরের বিরামপুরে ছোট যমুনা নদীতে ডুবে আরিফ হোসেন (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তরপাড়া গ্রামের পাশে ছোট যমুনা নদীর একটি শাখায় এ দুর্ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফ হোসেন পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী ডাঙ্গা গ্রামের আয়নাল আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীপুর উত্তরপাড়া এলাকার নদীর একটি স্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিতি পাওয়ায় সেখানে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা আসেন। বৃহস্পতিবার দুপুরে আরিফ সেখানে ঘুরতে এসে নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পানির স্রোতে ডুবে যায় সে।

খবর পেয়ে স্থানীয়রা ও বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে প্রায় চার ঘণ্টা পর বিকেল ৪ টার দিকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান।

বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) আমির হামজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার