November 26, 2026, 11:35 am
শিরোনাম :
ঢাকায় পৌঁছেছেন ‘বিলিয়নেরা’খ্যাত পপতারকা ওটিলিয়া মিমির আইনি বিয়ে আজ, ডিসেম্বরে পাহাড়ে মূল আয়োজন পাকিস্তানি ওয়েব সিরিজ নিষিদ্ধের দাবিতে মোদিকে চিঠি নাচোলে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত, ১ গোলে ভূমি ফুটবল দলের জয় চেহারা নিয়ে কটাক্ষ, ‘দয়া করে আমাকে শ্বাস নিতে দিন’ কোরআন পাঠেই জীবনের কঠিন সময়ে শান্তি খুঁজে পান শেহেরিয়ার বিস্ফোরক মামলায় আনারকন্যা ডরিনের তিন দিনের রিমান্ড চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি চুরির পরিকল্পনা ফাঁস হওয়ায় শিক্ষক পরিবারে চারজনকে হত্যা বদির ছেলে ও দুই ভাইসহ চারজন কারাগারে

চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

দিনাজপুর প্রতিনিধি:মোঃ বিপ্লব ইসলাম

 

দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চিরিরবন্দর, দিনাজপুরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, মোঃ আখতারুজ্জামান মিয়া। তিনি মাননীয় সরকারদলীয় হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরা।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

প্রাণিসম্পদের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।



ফেসবুক কর্নার