November 26, 2026, 11:13 am
শিরোনাম :
চুরির পরিকল্পনা ফাঁস হওয়ায় শিক্ষক পরিবারে চারজনকে হত্যা বদির ছেলে ও দুই ভাইসহ চারজন কারাগারে বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জ সীমান্তে আধুনিক প্রযুক্তিতে বিজিবির নজরদারি জোরদার  জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার : ডা. এ জেড এম জাহিদ বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি হত্যা মামলার আসামির সঙ্গে সাক্ষাৎ, বিএনপি নেতা মিজান বহিষ্কার দেবিদ্বারে নাশকতা মামলায় মুদি দোকানি গ্রেপ্তার, পরিবারের দাবি হয়রানি ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ— সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস

বদির ছেলে ও দুই ভাইসহ চারজন কারাগারে

অভয়নগর প্রতিবেদক

 

সিলেটে গ্রেপ্তার হওয়া কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও তার দুই ভাইসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) টেকনাফে সহিংসতা ও নাশকতার অভিযোগে করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান। কারাগারে পাঠানো অন্য দুজন হলেন বদির ভাই আব্দুস শুক্কুর ও আব্দুল আমিন এবং টেকনাফ পৌর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন আহমদ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। পরে কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটে গিয়ে তাদের হেফাজতে নেয়। বুধবার রাতেই সড়কপথে কক্সবাজারের উদ্দেশে রওনা হয় পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কঠোর নিরাপত্তায় তাদের কক্সবাজারে পৌঁছানো হয়।

পরে আদালতে হাজির করা হলে শুনানি শেষে দুটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) অহিদুর রহমান বলেন, গ্রেপ্তারের পর কক্সবাজার জেলা পুলিশের একটি দল সিলেটে গিয়ে আসামিদের নিয়ে আসে। আপাতত দুটি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আরও মামলা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এসব মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হবে।



ফেসবুক কর্নার