November 26, 2026, 11:03 am
শিরোনাম :
বদির ছেলে ও দুই ভাইসহ চারজন কারাগারে বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জ সীমান্তে আধুনিক প্রযুক্তিতে বিজিবির নজরদারি জোরদার  জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার : ডা. এ জেড এম জাহিদ বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি হত্যা মামলার আসামির সঙ্গে সাক্ষাৎ, বিএনপি নেতা মিজান বহিষ্কার দেবিদ্বারে নাশকতা মামলায় মুদি দোকানি গ্রেপ্তার, পরিবারের দাবি হয়রানি ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে কর্মশালা জিয়া-খালেদা জিয়াও নিজেকে চিনবে কিনা সন্দেহ— সিটি কর্পোরেশনের ‘জুলাই গ্রাফিতি’ নিয়ে সারজিস একমাত্র কূটনৈতিক চ্যানেলেই পলাতক গোষ্ঠির প্রত্যর্পণ সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

সুনামগঞ্জ সীমান্তে আধুনিক প্রযুক্তিতে বিজিবির নজরদারি জোরদার

অভয়নগর প্রতিবেদক

 

সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোন, সিসিটিভি ক্যামেরা ও সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট সেক্টরের অধীন তিনটি ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষায় দায়িত্ব পালন করছে। এর মধ্যে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বর্ডার আউটপোস্টের (বিওপি) মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করছে। চলতি বছরে বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ আটটি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করা হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য এবং ১৮০ কোটি টাকার বেশি মূল্যের চোরাচালানি মালামাল আটক করা হয়েছে। অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।

সীমান্তের নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকায় নৌযান ও অল-টেরেইন ভেহিকল (এটিভি) দিয়ে টহল পরিচালনা করছে বিজিবি। পাশাপাশি গোয়েন্দা নজরদারি, রাতের টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতা এবং জেলা প্রশাসন, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত সুরক্ষায় আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ।



ফেসবুক কর্নার