November 26, 2026, 8:55 pm
শিরোনাম :
নরসিংদীর পলাশে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগ বিরামপুরে মিনি সুইজারল্যান্ডে ঘুরতে এসে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু ভূজপুরে পুলিশের অভিযান: ইতালির পিস্তলসহ অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ৬ সিরাজগঞ্জ কারাগারে হ’ত্যা মামলার আসামির মৃ”ত্যু দুই মাসের গর্ভের সন্তান নষ্ট, স্ত্রীকে ঘরে ঢুকতে না দেওয়ার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই মেসির ভোট পাওয়া ১১ ফুটবলারের তালিকা প্রকাশ আপিল খারিজ, দুই ম্যাচে নিষিদ্ধ বার্সেলোনার ফার্মিন লোপেজ সাইবার হামলায় ফিফার ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য চুরি কুমিল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

সিরাজগঞ্জ কারাগারে হ’ত্যা মামলার আসামির মৃ”ত্যু

রাকিবুল ইসলাম রাকিব

 

সিরাজগঞ্জ জেলা কারাগারে হত্যা মামলার আসামি সুমন সরকার (৩৪) মারা গেছেন। তিনি উল্লাপাড়া উপজেলার ভয়নগর গ্রামের মৃত কাদের সরকারের ছেলে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এদিন দুপুরে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। কারাগারের ভারপ্রাপ্ত জেলার সাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সুমন সরকার একটি হত্যা মামলার আসামি ছিলেন। গত বছরের ৮ জুন তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি বিভিন্ন সময় অসুস্থ ছিলেন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরেই মারা যান।

তিনি আরও জানান, একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল রিপোর্ট তৈরির পর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে দুপুরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



ফেসবুক কর্নার