November 28, 2026, 7:11 am
শিরোনাম :
অনিয়ম প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: মন্ত্রী চলন্ত বাসে সন্তান প্রসব, সহযোগিতায় এগিয়ে এলেন যাত্রীরা ২০২৭ সাল থেকে ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল চুয়েট সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত-পাকিস্তান ম্যাচে অধিকাংশ বাংলাদেশি পাকিস্তানের সমর্থক ছিলেন: স্পিকার ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ডেঙ্গুতে হাসপাতালে নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করবে সরকার তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হলেন রোহিত শর্মা

তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হলেন রোহিত শর্মা

অভয়নগর প্রতিবেদক

 

তিন বছর পর আবারও মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়কত্বে ফিরেছেন রোহিত শর্মা। ২০২৭ আইপিএলকে সামনে রেখে তাঁর নাম ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। হার্দিক পান্ডিয়ার কাছে নেতৃত্ব হারানোর পর এবার আবারও দলের দায়িত্ব পেলেন এই অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার। হার্দিককে পাঞ্জাব কিংসের কাছে দিয়ে বিনিময়ে পেসার আর্শদীপ সিংকে দলে নিয়েছে মুম্বাই।

রোহিত সর্বশেষ ২০২৩ মৌসুমে মুম্বাইকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২৪ মৌসুমের আগে গুজরাট টাইটানস থেকে হার্দিককে এনে তাঁর হাতে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়। তবে হার্দিকের নেতৃত্বে পরবর্তী তিন মৌসুমে প্রত্যাশিত সাফল্য পায়নি দলটি। ২০২৪ সালে পয়েন্ট তালিকার তলানিতে থাকলেও ২০২৫ সালে প্লে-অফে ওঠে মুম্বাই। সর্বশেষ ২০২৬ আসরে নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে তারা।

মুম্বাইয়ের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা অধিনায়ক রোহিত। আইপিএল ও চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি মিলিয়ে ১৬৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৯৩টিতে জয় পেয়েছেন তিনি। তাঁর অধিনায়কত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে মোট পাঁচবার আইপিএল শিরোপা জেতে মুম্বাই ইন্ডিয়ানস।



ফেসবুক কর্নার