
দেশের ৬৪ জেলায় বছরজুড়ে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী জানুয়ারি থেকে সব জেলা ক্রীড়া সংস্থার জন্য চালু হচ্ছে বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার। এর আওতায় ফুটবল, ক্রিকেট, ভলিবল ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, প্রতিটি জেলায় সারা বছর খেলাধুলা চালু রাখতে সরকার কাজ করছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা সম্ভব হবে।
সরকারের লক্ষ্য, খেলাধুলার সুযোগ দেশজুড়ে ছড়িয়ে দেওয়া, তরুণদের ক্রীড়ামুখী করা এবং জাতীয় পর্যায়ে খেলাধুলার মান উন্নয়ন। পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে পদক জিততে সক্ষম খেলোয়াড় তৈরিও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।