November 28, 2026, 7:11 am
শিরোনাম :
অনিয়ম প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: মন্ত্রী চলন্ত বাসে সন্তান প্রসব, সহযোগিতায় এগিয়ে এলেন যাত্রীরা ২০২৭ সাল থেকে ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল চুয়েট সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধ সীমান্তের ওপার থেকে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারত-পাকিস্তান ম্যাচে অধিকাংশ বাংলাদেশি পাকিস্তানের সমর্থক ছিলেন: স্পিকার ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কা ডেঙ্গুতে হাসপাতালে নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করবে সরকার তিন বছর পর মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হলেন রোহিত শর্মা

ডেঙ্গুতে হাসপাতালে নাহিদ রানা, দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত

অভয়নগর প্রতিবেদক

 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। ফলে আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না তিনি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ডেঙ্গু শনাক্ত হওয়ার পাশাপাশি তাঁর রক্তে প্লাটিলেটের মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, সুস্থ হতে নাহিদের অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে। দীর্ঘদিনের চোট কাটিয়ে অস্ট্রেলিয়ায় পুনর্বাসন শেষে দেশে ফিরেছিলেন এই পেসার। তবে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় তাঁর মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘ হলো।

এর আগে গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ। পরে নিতম্বের পেশি ও ল্যাব্রামের চোটের কারণে একাধিক সিরিজে খেলতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টিতে ফেরার সম্ভাবনা ছিল তাঁর। তবে অসুস্থতার কারণে এবারও তাঁকে ছাড়াই দল সাজাতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে।



ফেসবুক কর্নার