April 23, 2026, 9:01 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

এলিজাবেথ চরিত্রে হুমা কুরেশি

অভয়নগর প্রতিবেদক

‘দিল্লি ক্রাইম’ সিরিজে বড়ি দিদি চরিত্রে অভিনয়ের জন্য প্রশংসিত অভিনেত্রী হুমা কুরেশি এবার নতুন রূপে আসছেন। যশ ও কিয়ারা আদভানির সঙ্গে অভিনীত ‘টক্সিক’ সিনেমায় তিনি ‘এলিজাবেথ’ চরিত্রে অভিনয় করছেন। সম্প্রতি নির্মাতারা হুমা কুরেশির চরিত্র প্রকাশ করেছেন।

প্রকাশিত পোস্টারে হুমা কুরেশিকে কালো পোশাকে গথ কুইন বা ডার্ক অ্যাঞ্জেলের আদলে দেখা যায়। কবরস্থানের মতো একটি পরিবেশে ভিনটেজ গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা তার উপস্থিতি ছবিটির অন্ধকার ও রহস্যময় আবহের ইঙ্গিত দেয়।

চরিত্র নির্বাচন নিয়ে পরিচালক গীতু মোহনদাস বলেন, ‘এলিজাবেথের জন্য এমন একজন অভিনেত্রীর প্রয়োজন ছিল, যার মধ্যে থাকবে উচ্চমাত্রার অভিনয় দক্ষতা। হুমার মধ্যে আমি এটি দেখেছি, যা চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।’ তিনি আরও জানান, এ সিনেমার মাধ্যমে হুমা কুরেশির অভিনয় জীবনে এক নতুন ও প্রভাবশালী অধ্যায় শুরু হবে।

মুভিটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে হুমা কুরেশি জানান, গীতু মোহনদাসের ভাবনা ও সাহসিকতাই তাকে এ প্রকল্পে যুক্ত হতে অনুপ্রাণিত করেছে। প্রথম বৈঠকেই এর ব্যাপ্তি তাকে মুগ্ধ করেছিল এবং এলিজাবেথ চরিত্রটি তার জন্য একটি বিশেষ অভিজ্ঞতা।

‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তি পাওয়ার কথা রয়েছে ২০২৬ সালের ১৯ মার্চ। একই দিনে মুক্তি পাবে রণবীর সিং অভিনীত অ্যাকশন ড্রামা ‘ধুরন্ধর ২’; ফলে বক্স অফিসে বড় ধরনের প্রতিযোগিতা দেখা যেতে পারে।

সিনেমাটি প্রথম ঘোষণা করা হয় ২০২৩ সালের ডিসেম্বরে ‘যশ ১৯’ ওয়ার্কিং টাইটেলে, যা যশের ১৯তম প্রধান চরিত্রের সিনেমা। ২০২৪ সালের আগস্টে বেঙ্গালুরুতে মুভিটির শুটিং শুরু হয়। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন রাজীব রবি



ফেসবুক কর্নার