April 26, 2026, 4:24 am
শিরোনাম :
রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ

উলিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা: সুষ্ঠু নির্বাচন ও নিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিত উদ্যোগ

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে উপজেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রগুলোর প্রস্তুতি এবং ভোটারদের যাতায়াত সুবিধা নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
সভায় জানানো হয়, নির্বাচনকালীন সময়ে ভোটকেন্দ্রসমূহে নিরাপত্তা জোরদার, পর্যাপ্ত আলোকসজ্জা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এছাড়া ভোটার সচেতনতা বৃদ্ধি ও গণভোট প্রয়োগে জনগণকে উদ্বুদ্ধ করতে ভিডিও চিত্রের মাধ্যমে প্রচারণা চলমান রয়েছে বলে অবহিত করেন উপজেলা নির্বাচন অফিসার প্রণব সরকার।
উলিপুর পৌর এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে পুলিশ প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় সহযোগিতা ও করণীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার এস. এম. মেহেদী হাসান, উলিপুর থানার সাব-ইন্সপেক্টর রাজু আহমেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা রাজিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রের সুবিধা-অসুবিধা ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে আলোচনায় অংশ নেন সদস্যবৃন্দ। তারা শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও সহযোগিতার আহ্বান জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,
“সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”
তিনি সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় গভীর রাতে পিকনিক অনুষ্ঠান বা অন্যান্য আয়োজনে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম ব্যবহারের কারণে সাধারণ মানুষের ঘুম ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়। সাব-ইন্সপেক্টর রাজু আহমেদ যুবসমাজকে সচেতন করতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান জানান এবং উচ্চ শব্দে গান বাজানো থেকে বিরত থাকার অনুরোধ করেন।
সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার