November 23, 2026, 5:37 pm
শিরোনাম :
পূজা-অর্চনায় মুখর আলোরকোল, পুণ্যস্নানে শেষ হচ্ছে রাস উৎসব গাংনীতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার  ফটিকছড়িতে কলেজে চালু হলো বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি দেশের পরিস্থিতি জানাতে বিদেশী কূটনীতিকদের ব্রিফ করবে সরকার গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ পক্ষের সংঘর্ষ, চারজন গুলিবিদ্ধসহ আহত ১৫ নিখোঁজের দুই দিন পর আমগাছ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার টোল আদায় নিয়ে বিরোধে জুলাইযোদ্ধা নিহত, আটক ১ আমতলীতে সংবাদ সম্মেলনে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার বাতেন দেওয়ানের মুকসুদপুরে অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর রাঙ্গাবালী বাজারে অভিযান, জরিমানা ২০ হাজার

নরসিংদীসহ দেশের বাজারে ১২৫৬ টাকার রান্নার কাজের গ্যাস এর মূল্য টাকা বৃদ্ধি।

অভয়নগর প্রতিবেদক

নরসিংদীতে গৃহস্থালি রান্নার কাজে ব্যবহৃত হয় এলপিজির ১২ কেজি সিলিন্ডার গ্যাস। আর এই সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে তা এখন বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। নরসিংদীতে গত কয়েকদিন ধরে ধারাবাহিক ভাবে বাড়ছে এলপিজির দাম। সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট দেখা দেওয়ায় ক্রেতাদের প্রতি সিলিন্ডার তিনশত টাকা থেকে চারশত টাকা বাড়তি দামে কিনতে হচ্ছে। এমন অভিযোগ সিলিন্ডার ব্যবহারকারীদের। বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়,১২ কেজি এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত খূচরা মূল্য ১২৫৬ টাকা হলেও তিনশত থেকে চার শত টাকা বেড়ে তা বর্তমানে বিক্রি হচ্ছে সাড়ে ১৫ ও ১৬ শত টাকায়। নরসিংদী জেলায় বিভিন্ন বাজারে খুচরা সিলিন্ডার গ্যাস বিক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে,তাদের চাহিদা মত এলপিজির গ্যাস এর সরবরাহ বর্তমানে নেই। তাই ক্রেতারা চাইলেও দিতে পারছেন না। ডিলারদের কাছ থেকে বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে । তাই দোকানদার ও বাড়তি দামে বিক্রি করছেন। নরসিংদীর পুটিয়া বাজারের সাবেক মেম্বার আব্দুল জলিল মোল্লা ও বাদল মেম্বার যানান ,এক সিলিন্ডার এর দাম দিতে হচ্ছে ১৫ থেকে ১৬ শত টাকা। আবুল বাশার মেম্বার বলেন যার কাজ থেকে যেরকম রাখতে পারে দোকান দার রাখছেন হঠাৎ এমন দাম বৃদ্ধি চিন্তা করা যায় না। ১২ কেজির একটি সিলিন্ডার দাম দিতে হয় ১৬ শত টাকা। অধিকাংশ কোম্পানি সিলিন্ডার সরবরাহ বন্ধ রেখেছেন কেন যানা যায়নি। হাতে গোনা কয়েকটি কোম্পানি এলপিজির গ্যাস সরবরাহ করছেন। নরসিংদী জেলায় প্রতিদিন ২ হাজার সিলিন্ডারের চাহিদা থাকলেও ৫ থেকে ৬ শত সিলিন্ডার পাওয়া যাচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। এছাড়া প্রতি সিলিন্ডার এর কোম্পানি বাড়তি দাম নিচ্ছে। ৩০০ টাকা থেকে ৪০০ টাকা নেওয়ার তো কোনো সুযোগ নেই। তবে খুচরা বিক্রেতারা সামান্য কিছু বাড়তি নিতে পারেন বর্তমান সময়ে তবে এত বেশি নেওয়া ঠিক হচ্ছেনা বলে জানান ক্রেতারা।



ফেসবুক কর্নার