October 9, 2026, 8:08 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

লক্ষ্মীপুর-২ আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

লক্ষ্মীপুর-২ (আংশিক সদর ও রায়পুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাষ্টার রুহুল আমিন ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশনের যাচাই-বাছাই শেষে উভয় প্রার্থীর দাখিলকৃত কাগজপত্রে কোনো প্রকার ত্রুটি না থাকায় তাদের মনোনয়ন চূড়ান্তভাবে বৈধ বলে ঘোষণা করা হয়। এর ফলে লক্ষ্মীপুর-২ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও জোরালো হয়ে উঠেছে।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, আবুল খায়ের ভূঁইয়া ও মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া—উভয়েই এলাকায় পরিচিত মুখ হওয়ায় ভোটের লড়াই হবে বেশ জমজমাট। মনোনয়ন বৈধ ঘোষণার খবরে দুই দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এদিকে ভোটাররাও মুখিয়ে আছেন একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখার জন্য।



ফেসবুক কর্নার