August 15, 2026, 2:42 pm
শিরোনাম :
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার

সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে: আসিফ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা,।

সংস্কারের বিরুদ্ধে গিয়ে অনেকে মুজিববাদী রাজনীতিকে প্রাসঙ্গিক করে তুলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত খুবই জনপ্রিয় শব্দ। কিন্তু কেউ এই নতুন বন্দোবস্তের সুনির্দিষ্ট রূপরেখা দেয়নি।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
স্বাধীনতার পর আদর্শ রাষ্ট্র গঠনে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন, তারা লুটপাটে ব্যস্ত থাকায় ১৯৭৫ ও ২০২৪ এই দুই সময়েই একই চিত্র দেখা গেছে। প্রধান উপদেষ্টা যেখানে সফরে যান না কেনো সার্কের কথা বলেন। এটাকে কাজে লাগাতে হবে।
পররাষ্ট্রনীতির প্রসঙ্গে তিনি বলেন, জিয়াউর রহমান ছাড়া কেউ নতুন কিছু দিতে পারেনি। বিএনপি-আওয়ামী লীগ কেউই সন্তোষজনক পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে পারেনি। পররাষ্ট্রনীতি—সবার সাথে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। অথচ দেখা যাচ্ছে আমাদের কোনো বন্ধুই নেই।
চলমান বিচার প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে ১৩ নভেম্বর রায় হওয়ার কথা। এজন্যই ফ্যাসিবাদী শক্তি ওইদিন লকডাউন ডেকেছে।
তিনি আরও বলেন, আমরা চিন্তা করি না নির্বাচন করবো, নাকি করবো না। কারণ টাকা ছাড়া কেউ তো ভোট দেবে না। অনেকে জোহরান মামদানির কথা বলেন। সেটা ব্যতিক্রম। বাংলাদেশের তিনশো আসনে এমন ব্যতিক্রম হবে না।



ফেসবুক কর্নার