October 10, 2026, 2:57 am
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

তিন বিভাগে তাপমাত্রা নামতে পারে ৫ থেকে ৭ ডিগ্রিতে

অভয়নগর প্রতিবেদক

তিন বিভাগে তাপমাত্রা নামতে পারে ৫ থেকে ৭ ডিগ্রিতে এমনটাই জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে
সারা দেশে চলছে শৈত্যপ্রবাহ। কুয়াশা ও হিমেল হাওয়ায় কাবু সারাদেশ। এরই মধ্যে জানা গেল, মঙ্গলবার (৬ জানুয়ারি) দেশের বিভিন্ন বিভাগে তাপমাত্রা নামতে পারে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার (৫ জানুয়ারি) দেওয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেছেন, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যার পর ও মঙ্গলবার রাতে দেশের ৮ বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকার প্রবল আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশির ভাগ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোয় সকাল ১০টার আগে সূর্যের আলোর দেখা মিলতে পারে।
মঙ্গলবার সকালে শৈত্যপ্রবাহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায়। সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোয় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
তিনি বলেন, চলমান শৈত্যপ্রবাহ ও কুয়াশা আগামী ১২ই জানুয়ারি পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।



ফেসবুক কর্নার