October 10, 2026, 2:57 am
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অভয়নগর প্রতিবেদক

বেনাপোল স্থল বন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ৮৫/১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
অনুষ্ঠানে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। তাঁর ত্যাগ ও অবদান জাতি চিরদিন স্মরণ করবে। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করা হয়। এ সময় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়



ফেসবুক কর্নার