October 10, 2026, 5:50 am
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

সিরাজগঞ্জে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী যোগাযোগ দিলেন বিএনপিতে 

অভয়নগর প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়া পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপি থেকে এমপি মনোনয়ন প্রাপ্ত এম আকবর আলীর বাসভবনে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে অন্তর্ভুক্ত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও উল্লাপাড়া  আসনের এমপি মনোনয়ন প্রাপ্ত এম আকবর আলী।এ সময় নতুন যোগদানকারীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
নবাগত নেতাকর্মীরা তাদের বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব, তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং সাধারণ মানুষের উপর নির্যাতনের কারণে তারা দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। বিএনপির আদর্শ ও নেতৃত্বে আস্থা রেখেই তারা নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন বলে জানান।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। যোগদানের এই ঘটনা উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।



ফেসবুক কর্নার