October 10, 2026, 5:50 am
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

কালিগঞ্জে আন্ত: স্কুল, মাদ্রাসার শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে ৩ দিনব্যাপী ৫৪ তম শীতকালীন জাতীয় জাতীয় আন্ত: স্কুল, মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতা  সম্পন্ন হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার (৭ জানুয়ারি) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে  সমাপনী দিনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা নানা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা (ভারপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং উজ্জীবন ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাহিদ রহমান ও সরকারি কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মমিনুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন  ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এর আগে  সকালে একই মাঠে শীতকালীন আন্ত: স্কুল মাদ্রাসার জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান প্রমূখ। সমাপনী দিনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা নানা ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে।  সফলভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় সংশ্লিষ্ট অতিথি ও আয়োজকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক।



ফেসবুক কর্নার