November 19, 2026, 3:07 pm
শিরোনাম :
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, চান কার্যকর পদক্ষেপ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ কাশিমপুরে গার্মেন্টসের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ফরিদপুরে আ.লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা সেনের বর্ণাঢ্য জীবন ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম বলিউডের সংগীতে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু

আসিফের ফেসবুক পোস্ট কী বার্তা দিচ্ছে?

অভয়নগর প্রতিবেদক

পরিচালক নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপরীতে আজকের মধ্যে ক্রিকেটারদের মাঠে ফেরার আহ্বান জানানো হয়েছে। না হলে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে এক ফেসবুক পোস্ট দিয়েছেন বোর্ডের আরেক ডিরেক্টর সঙ্গীতশিল্পী আসিফ আকবর।

তিনি লিখেছেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহীদ জিয়াউর রহমান থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদী- তাদেরকে বিদেশী কেউ হত‍্যা করেনি, হত‍্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশী এজেন্টরা।
নেপথ‍্যের কুশীলবরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে। সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশী দালালদের চিনে না রাখলে ইতিহাসের রং সবসময় একই রকম নৃশংসই থাকবে। এরা সংখ‍্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যে কোন সুযোগের সর্বোচ্চ ব‍্যবহার করে, বাংলার শেষ নবাব সিরাজ উদ্ দৌলা ইতিহাসের উ‍ৎকৃষ্টতম উদাহরণ।

শেষে তিনি লেখেন,
‘সবার আগে বাংলাদেশ।
ইনকিলাব জিন্দাবাদ।
বাংলাদেশ জিন্দাবাদ।
ভালবাসা অবিরাম…’
তার এই পোস্টের সঙ্গে সরাসরি বিসিবির কার্যক্রম বা কোয়াবের কোনো কিছু জড়িত কিনা, জানা যায়নি। তবে, সম্প্রতি তিনি পরিচালক নাজমুলের পাশে দাঁড়িয়েছিলেন। তাকে খুব ‘ভালো ও সৎ’ মানুষ বলেও উল্লেখ করেছিলেন।



ফেসবুক কর্নার