June 25, 2026, 7:01 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

আমি কোনো গোষ্ঠীর নই, নাসিরনগরের সাধারণ মানুষের প্রার্থী” — স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইকবাল চৌধুরীর আনুষ্ঠানিক ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) সংসদীয় আসন-২৪৩ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, জেলার শ্রেষ্ঠ শালিসকারক ও গ্রাম্য বিচারক পুরস্কারপ্রাপ্ত এবং বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সদরের স্থানীয় বাজারে অবস্থিত তার নিজস্ব কার্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলার ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থী মোঃ ইকবাল চৌধুরী এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এ সিদ্ধান্ত সম্পূর্ণ জনগণের চাওয়া-পাওয়ার প্রতিফলন।
ইকবাল চৌধুরী বলেন,
“আমি কোনো গোষ্ঠী, সুবিধাভোগী মহল কিংবা ক্ষমতালোভী রাজনীতির প্রতিনিধি নই। আমি নাসিরনগরের সাধারণ মানুষের প্রার্থী। কৃষক, শ্রমিক, যুবক, নারী ও নির্যাতিত মানুষের অধিকার রক্ষার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি।”
তিনি আরও বলেন,
“এই নির্বাচন ক্ষমতা দখলের জন্য নয়; এটি মানুষের অধিকার, সম্মান ও মর্যাদা ফিরিয়ে আনার সংগ্রাম। জাতীয় সংসদে গেলে দল-মত নির্বিশেষে জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরপেক্ষ, সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করবো।”
তিনি নাসিরনগরের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনকে তার একমাত্র শক্তি উল্লেখ করে বলেন, সাধারণ মানুষের আস্থা ও অংশগ্রহণই তার রাজনৈতিক পথচলার মূল ভিত্তি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ ওয়াজ্জিল চৌধুরী, এলএসসি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মোঃ শাহনেওয়াজ চৌধুরী, ব্যারিস্টার জেরিন চৌধুরী, সাবেক বিএনপি নেতা ইসমাইল মিয়া, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমর্থক ও নেতাকর্মীরা।



ফেসবুক কর্নার