June 24, 2026, 9:11 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা –

দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বিমানবন্দরগুলোর নির্বাহী পরিচালক, পরিচালক ও ব্যবস্থাপকে এই নির্দেশনা পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, বিমানবন্দরের জনসাধারণের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ উপস্থিতি রাখতে হবে। এছাড়া, বিমানবন্দরের প্রবেশ-প্রস্থান পথে র‍্যানডম নিরাপত্তা তল্লাশি এবং যাত্রী, ক্যাবিন ব্যাগেজ, কার্গো ও যানবাহনের তল্লাশী করতে হবে।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, কেপিআই নিরাপত্তা নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বিমানবন্দরের অভ্যন্তরে স্পর্শকাতর এলাকা ও সীমানা প্রাচীর এলাকায় নিয়মিত ও ঘন ঘন নিরাপত্তা টহল পরিচালনা করতে হবে। নিরাপত্তা সরঞ্জামাদি (যেমন- স্ক্যানার, ইডিএস, ইটিডি, মেটাল ডিটেক্টর, সিসিটিভি প্রতিদিন পরীক্ষা করে কার্যকারিতা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের পূর্বে নিরাপত্তা কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত ব্রিফিং প্রদান করে সবসময় সতর্ক অবস্থায় রাখতে হবে।
এছাড়া, কোনো সন্দেহজনক ব্যক্তি, বন্ধু বা কার্যকলাপ শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। সিসিটিভি মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় রাখতে হবে এবং সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন ও সংশ্লিষ্ট স্থাপনাসমূহ পরিদর্শন করে অগ্নি সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিমানবন্দরের অগ্নি সুরক্ষা ব্যবস্থার প্রস্তুতি ও সতর্কতা চব্বিশ ঘণ্টা সক্রিয় রাখতে হবে



ফেসবুক কর্নার