August 15, 2026, 6:11 pm
শিরোনাম :
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’ কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ দুই নারী অ্যাথলেট, বাতিল সব পদক প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে চার পরিকল্পনা তুলে ধরলেন হাসনাত আবদুল্লাহ বিভ্রান্তির রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের বড় ঘোষণা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: সাবেক আরএমওর বিরুদ্ধে বিভাগীয় মামলা ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি জলিলসহ আটক ৪ ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

অভয়নগর প্রতিবেদক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।  এতে  জাতিসংঘের অন্যতম বৃহৎ দাতা সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তে আর কাজ করছে না যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বছর আগে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এই প্রত্যাহারের ইঙ্গিত দিয়েছিলেন। সেসময় ট্রাম্প ডব্লিউএইচও এর কোভিড মহামারীর সময় চীন-কেন্দ্রিক ভূমিকার সমালোচনা করেন।

এ বিষয়ে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ এক বার্তায় জানায় , সদস্য রাষ্ট্রগুলোর রাজনৈতিক প্রভাবের কারণে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে ডব্লিউএইচও । সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেছেন, এই প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের জন্য ক্ষতিকর প্রভাব বয়ে আনবে ।



ফেসবুক কর্নার