June 26, 2026, 12:31 pm
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

কালিগঞ্জে আমের মুকুলে স্বপ্ন দেখছেন চাষিরা

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নজুড়ে আমগাছে এসেছে মুকুল। মৌমাছির গুঞ্জন আর মুকুলের সুবাসে মুখর হয়ে উঠেছে গ্রামাঞ্চল। চলতি মৌসুমে কুয়াশা কম থাকায় মুকুল ঝরে পড়ার আশঙ্কা কমেছে বলে জানিয়েছেন চাষিরা। ফলে শুরুতেই ভালো ফলনের আশা দেখা দিয়েছে আমবাগানগুলোতে।
বিষ্ণুপুর গ্রামের চাষি পীযূষ কান্তি রায় জানান, তার তিন বিঘা জমিতে প্রায় দেড় শতাধিক গাছে মাঘের শুরুতেই মুকুল এসেছে। বালিয়াডাঙ্গা-কৃষ্ণনগর এলাকার তপন সরকার বলেন, গাছে প্রচুর মুকুল ধরায় দ্রুত গুটি আসছে। তিনি জানান, গুটি ঝরে পড়া রোধে নিয়মিত সেচ ও কৃষি পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় স্প্রে করা হচ্ছে। তার বাগানে হিমসাগর, ল্যাংড়া, গোপালভোগ ও আম্রপালি জাতের আম রয়েছে।
নলতা ও মৌতলা এলাকার একাধিক চাষি বলেন, অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবার ফলন ভালো হতে পারে। তবে রপ্তানি প্রক্রিয়ার জটিলতা ও বাড়তি খরচ নিয়ে উদ্বেগ রয়েছে। উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, কুয়াশা কম থাকায় মুকুলের পরিমাণ আশাব্যঞ্জক। প্রাকৃতিক দুর্যোগ না হলে এ বছর আম উৎপাদনে ইতিবাচক ফল মিলতে পারে।



ফেসবুক কর্নার