June 24, 2026, 2:28 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরে ৬ জাহাজ থেকে জ্বালানি খালাস, আসছে আরও ৪টি

অতনু বিশ্বাস

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দরে তৎপরতা বেড়েছে। বর্তমানে বন্দরের বহির্নোঙরে ছয়টি জাহাজ থেকে এলপিজি, এলএনজি ও জ্বালানি তেল খালাসের কাজ চলছে। এছাড়া জ্বালানি নিয়ে আরও চারটি জাহাজ বন্দরের পথে রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার এক ব্রিফিংয়ে চট্টগ্রাম বন্দরের হারবার অ্যান্ড মেরিন সদস্য কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ এসব তথ্য জানান।
ব্রিফিংয়ে জানানো হয়, দেশের পথে থাকা চারটি জাহাজের মধ্যে একটি জাহাজ আজ (১১ মার্চ) বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া আরও দুটি জাহাজ আগামী ১২ মার্চ ও ১৪ মার্চের মধ্যে বন্দরের জলসীমায় প্রবেশ করবে।
কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, দেশের বর্তমান জ্বালানি চাহিদা বিবেচনায় জ্বালানিবাহী জাহাজগুলোকে ‘অগ্রাধিকার বার্থিং’ সুবিধা দেওয়া হচ্ছে। ফলে বন্দরে পৌঁছানোর পর দ্রুততম সময়ে এগুলো জেটিতে ভেড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ বা ‘মাদার ভেসেল’-গুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানিবাহী জাহাজগুলো দ্রুত খালাস করা আমাদের অগ্রাধিকার। বহির্নোঙরে থাকা মাদার ভেসেলের নিরাপত্তায় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন্দর সূত্র জানায়, এলপিজি ও এলএনজির সরবরাহ স্বাভাবিক রাখতে এ তৎপরতা বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে ইতিবাচক প্রভাব ফেলবে।



ফেসবুক কর্নার