June 3, 2026, 11:10 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

অভয়নগর প্রতিবেদক

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার কিছুটা কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং শিগগিরই যুক্তরাষ্ট্রে সুদের হার কমতে পারে, এমন প্রত্যাশা দুর্বল হয়ে পড়ায় বাজারে চাপ তৈরি হয়েছে। জ্বালানির উচ্চমূল্য আবারও মুদ্রাস্ফীতির আশঙ্কা বাড়িয়েছে বলেও বিশ্লেষকরা মনে করছেন। খবর রয়টার্সের।

বাজার পর্যবেক্ষকদের মতে, ডলারের শক্ত অবস্থান সাধারণত স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করে। কারণ ডলারে মূল্য নির্ধারিত এই ধাতুটি তখন অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য তুলনামূলক বেশি ব্যয়বহুল হয়ে ওঠে।

স্পট বাজারে স্বর্ণের দাম দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৫,১৬৭ দশমিক ১৫ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারে এপ্রিলে ডেলিভারির স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৫,১৭৩ দশমিক ১০ ডলারে।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানি পণ্যের দাম বাড়তে থাকলে তা মুদ্রাস্ফীতি বাড়াতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর সিদ্ধান্ত নিতে দেরি করতে পারে। এই আশঙ্কাই সাম্প্রতিক সময়ে স্বর্ণবাজারে কিছুটা চাপ তৈরি করেছে।

তবে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা এখনো পুরোপুরি কমে যায়নি। বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতির অনিশ্চয়তা বিনিয়োগকারীদের একটি অংশকে এখনো স্বর্ণমুখী করে রাখছে বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন।



ফেসবুক কর্নার