June 29, 2026, 2:18 am
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

লক্ষীপুরে লরেন্স বাজারে রাতে দুই দোকানে চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক

আমজাদ হোসেন লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা-এর চর লরেন্স বাজারে একই রাতে দুটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ‘কমান্ডার স্টোর’ ও ‘ইজি ফ্যাশন’ নামে দুটি দোকানে এ চুরি সংঘটিত হয়।
ভুক্তভোগী দোকান মালিক নুর উদ্দীন জানান, এর আগে প্রায় দুই মাস আগে একই কায়দায় তার ‘ইজি ফ্যাশন’ দোকানে চাল কেটে চুরি হয়েছিল। তখন চোরের ছবি সংগ্রহ করে থানায় অভিযোগ করা হলেও এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। এবারও একইভাবে দোকানের চাল কেটে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় চোরেরা।
অন্যদিকে ‘কমান্ডার স্টোর’-এর মালিক তুহিন বলেন, “রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি দোকানের চাল কাটা, ক্যাশবাক্স ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।” পরে বিষয়টি বাজার কমিটির সাধারণ সম্পাদককে জানানো হলে তিনি প্রশাসনকে অবহিত করেন।
লরেন্স বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান পাটওয়ারী বলেন, “গত পাঁচ বছরে এ বাজারে কোনো চুরি হয়নি। কিন্তু গত কয়েক মাসে একের পর এক চুরি ও অপরাধ বেড়েছে, যা আমাদের উদ্বিগ্ন করছে।” তিনি অভিযোগ করেন, থানায় জানানো হলেও দুপুর পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ঘটনাস্থলে আসেননি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, এর আগে গত ৫ আগস্ট রাতে বাজারের মুদি ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা সফিক কমান্ডারের দোকান থেকে নগদ টাকা ও প্রায় ৫০ লাখ টাকার মালামাল চুরি হয়। এছাড়া গত রমজানে ‘শিরোনাম ফ্যাশন’ নামের একটি দোকান থেকেও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকাসহ ১৫-২০ লাখ টাকার মালামাল চুরি হয়। ধারাবাহিক এসব ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ ফরিদুল আলম বলেন, চুরির ঘটনাগুলো তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।
ব্যবসায়ীদের দাবি, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে বাজার এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হোক।



ফেসবুক কর্নার