June 29, 2026, 2:20 am
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

পাকুন্দিয়া চর আদর্শ কলেজের নতুন ভবন উদ্বোধন

অভয়নগর প্রতিবেদক

আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা-এর চর আদর্শ কলেজের নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আহমেদ ফারুক খোকনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জালাল উদ্দীন বলেন, সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। অতীতেও বিএনপি রাষ্ট্র পরিচালনার সময় শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি আরও বলেন, এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ বা শিক্ষা উপকরণের প্রয়োজন রয়েছে, তা জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, “তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের পাশে থাকা আমাদের দায়িত্ব। আমি নেতা হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব ইনশাআল্লাহ।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকরাও বক্তব্য রাখেন।



ফেসবুক কর্নার