June 29, 2026, 2:19 am
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

নেত্রকোনায় গাঁজাসহ এক যুবক আটক

অভয়নগর প্রতিবেদক

নেত্রকোনার মদন উপজেলা-এর গোবিন্দশ্রী ইউনিয়নে অভিযান চালিয়ে ৩৪০ গ্রাম গাঁজাসহ রুয়েল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোবিন্দশ্রী পশ্চিমপাড়া (সুজন বাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার এসআই ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। অভিযানে রুয়েল মিয়ার বসতঘর তল্লাশি করে ৩৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
মদন থানার এসআই ফয়সাল বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।”
এ বিষয়ে মোঃ হাসনাত জামান, অফিসার ইনচার্জ (ওসি), মদন থানা বলেন, “মদন থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ ছিল। পুলিশের এ অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত করার আহ্বান জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার