June 6, 2026, 11:50 am
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে মুকসুদপুরে প্রশাসনের সচেতনতামূলক র‍্যালি মোরেলগঞ্জ প্রেসক্লাবের প্রাথমিক সদস্যপদ পেলেন ৪ সাংবাদিক শিশুদের খেলা নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল এক ব্যক্তির মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের অভিযোগ, বিজিবির হেফাজতে নারী-শিশুসহ সবাই ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ

কুড়িগ্রামে ট্রাক্টরের ধাক্কায় অটোচালক নিহত, আহত ৪

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের ধাক্কায় নুর আমিন (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন চিলমারী–কুড়িগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর আমিন উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বকসীবাজার গ্রামের বাসিন্দা।
আহতরা হলেন—রুহুল আমিন, শিউলি বেগম, তকি আহম্মেদ ও নারু বর্মণ। তাদের মধ্যে শিউলি বেগমকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা উলিপুর বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোচালক নুর আমিন নিহত হন এবং যাত্রীরা আহত হন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার