June 29, 2026, 2:18 am
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রে বড় ধাক্কা: আরও ২ সদস্য গ্রেফতার, উদ্ধার ৬টি চোরাই মোটরসাইকেল

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

মুন্সীগঞ্জে সক্রিয় একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে চলমান অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সর্বশেষ অভিযানে চক্রটির আরও দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে আরও তিনটি চোরাই মোটরসাইকেল। এ নিয়ে মোট উদ্ধার হওয়া মোটরসাইকেলের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম (পিপিএম)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা চালিয়ে আসছিল। পুলিশ পরিদর্শক (নিঃ) অর্জুন দাসের নেতৃত্বে এসআই (নিঃ) আবুল কালাম আজাদসহ একটি টিম আধুনিক তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে গত ৭ এপ্রিল প্রথম দফায় তিনজনকে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে।
এরই ধারাবাহিকতায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১০ এপ্রিল অভিযান চালিয়ে আরও দুই সদস্য—শ্রীনগরের পয়েল পারভেজ (৪২) এবং কেরানিগঞ্জের সুমন মিয়া (৪৫)—কে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে নম্বরবিহীন আরও তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে—
নেভি ব্লু রঙের ১৫০ সিসি ইয়ামাহা এফজেডএস ভার্সন ৩.০,
কালো রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর ১৫০,
লাল-কালো রঙের বাজাজ পালসার ১৫০।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা ভিত্তিতে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের এই সফল অভিযানে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।



ফেসবুক কর্নার