June 6, 2026, 10:48 am
শিরোনাম :
মাদক ব্যবসার অভিযোগে দম্পতির বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ দুই কারবারি গ্রেপ্তার নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশইনের অভিযোগ, বিজিবির হেফাজতে নারী-শিশুসহ সবাই ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা

মাদকমুক্ত নওগাঁ গড়তে জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ: হরিজন পল্লীতে সচেতনতামূলক সভা

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ শহরের মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত হরিজন পল্লী ও নুনিয়াপট্টিকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে জেলা পুলিশ। এ লক্ষ্যে শনিবার আয়োজিত এক বিশেষ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ তারিকুল ইসলাম।
সভায় হরিজন সম্প্রদায় ও পরিচ্ছন্নতা কর্মীসহ প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত জনতার উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, তাদের সন্তানরা একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ চায়, যেখানে মাদকের কোনো স্থান নেই। তিনি সবাইকে নিজেদের এবং আগামী প্রজন্মের কথা বিবেচনা করে মাদক থেকে সরে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জানান, নুনিয়াপট্টির দীর্ঘদিনের মাদকের বদনাম মুছে ফেলতে জেলা পুলিশ দৃঢ় প্রতিজ্ঞ।
অনুষ্ঠানের একটি আবেগঘন মুহূর্তে এলাকার শিশুরা হাত তুলে মাদকবিরোধী শপথ গ্রহণ করে এবং তাদের অভিভাবকদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানায়। এ সময় কয়েকজন শিশু কবিতা আবৃত্তি করে শোনালে পুলিশ সুপার তাদের হাতে পুরস্কার তুলে দেন।
সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কঠোর অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন পুলিশ সুপার। তিনি বলেন, এলাকায় মাদক বিক্রি বন্ধে জেলা পুলিশ যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। এরপরও কেউ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার