June 29, 2026, 2:19 am
শিরোনাম :
সৎ মায়ের মুক্তির দাবিতে ইউএনও কার্যালয়ে ৮ বছরের জেরিন গভীর রাতে বিধবা নারীর ঘরে স্থানীয় মসজিদের ইমাম, এলাকায় চাঞ্চল্য লামায় সেগুন কাঠ পাচারের অভিযোগ: ডেপুটি রেঞ্জার ও বনকর্মীর বিরুদ্ধে তদন্তের দাবি সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দুলাভাই বাহিনীর এক সদস্য নিহত, আটক ৩ পাগলির মেলা: শত বছরের ঐতিহ্যে ইতিহাস, বিশ্বাস ও গ্রামীণ সংস্কৃতির মিলন ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল নারীর, আহত আরও দুই নওগাঁর আম এবার যুক্তরাষ্ট্রে, বিশ্ববাজারে নতুন সম্ভাবনার দুয়ার কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার কথিত ভিডিও ঘিরে আলোচনা, তদন্তের দাবি ৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: গণধোলাই দিয়ে ধর্ষক পুলিশে সোপর্দ,  বিশেষ অভিযানে রামপালে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ দাবি করা ব্যক্তিসহ আটক ২

অভয়নগর প্রতিবেদক

সিলেট মহানগর এলাকায় সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের কথিত ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ দাবি করা এক ব্যক্তিসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মো. মনজুরুল আলম।
আটককৃতরা হলেন— সিলেটের মোগলাবাজারের গোটাটিকর এলাকার শহীদ তালুকদারের ছেলে কয়েছ আহমেদ তালুকদার (৩৫) এবং জৈন্তাপুর উপজেলার যশপুর এলাকার হাছন আলীর ছেলে আকাশ আহমদ (২৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ আহমেদ তালুকদার নিজেকে সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল নগরীর জিন্দাবাজারের রাজা ম্যানশন এলিগ্যান্ড শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরীর একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে।
পরবর্তীতে সিলেট নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উপশহর এলাকা থেকে চক্রটির অন্যতম হোতা কয়েছ আহমেদ তালুকদারকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে শুক্রবার সকালে জৈন্তাপুর এলাকা থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সদস্য আকাশ আহমদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার