May 15, 2026, 9:45 pm
শিরোনাম :
ধামরাইয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা জনভোগান্তি নিরসনে তৎপর ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাটগুদাম-কালিবাড়ী বাইপাস সড়ক পরিদর্শনে প্রশাসক মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর ঘন্টা না পেরোতেই বেরোবির নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল মান্দায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক অভিযানে ১৫ জন আটক নগদ টাকা, ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন জব্দ শিবচরে মাদক সেবন ও বিক্রির অভিযোগে নারীসহ তিনজনকে কারাদণ্ড নবাগত ইউএনও’র সঙ্গে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময় রৌমারীর আশ্রয়ণ কেন্দ্রগুলো এখন অবহেলায় জরাজীর্ণ সংস্কারের দাবিতে বাড়ছে জনদুর্ভোগের শঙ্কা নেত্রকোনায় ২০ টন সরকারি চালসহ ট্রাক জব্দ, তদন্তে দুই রাইস মিলের সংশ্লিষ্টতা এক শিক্ষকে চলা বিদ্যালয়ে তিন শিক্ষক পদায়ন, যোগ দিলেন না কেউ

কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ

সাদমান হাসান স্টাফ রিপোর্টার

দেশের রফতানি খাতে তারল্য সংকট মোকাবিলা ও উৎপাদন কার্যক্রমে গতি আনতে নতুন প্রণোদনা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। রফতানি সহায়ক তহবিল থেকে ১০ হাজার কোটি টাকার মধ্যে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে কম সুদের প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু করা হয়েছে।
এই সুবিধার আওতায় ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ২ শতাংশ সুদে তহবিল গ্রহণ করে সর্বোচ্চ ৫ শতাংশ সুদে রফতানিকারকদের ঋণ প্রদান করতে পারবে। এতে উৎপাদন ব্যয়, কাঁচামাল সংগ্রহ এবং শিপমেন্ট-পূর্ব বিভিন্ন খরচ নির্বাহে রফতানিকারকরা সহজে অর্থায়ন পাবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, স্বল্পসুদে ঋণ সুবিধা সহজলভ্য হলে রফতানিমুখী শিল্পে উৎপাদন বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা আরও জোরদার হবে। একই সঙ্গে শ্রমিকদের বেতন পরিশোধসহ চলমান কার্যক্রমে চাপ কমবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এ উদ্যোগকে সময়োপযোগী হিসেবে দেখা হচ্ছে। কোভিড-১৯ মহামারির সময় ঘোষিত প্রণোদনার ধারাবাহিকতায় এই পুনঃঅর্থায়ন স্কিম ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। এতে একটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারবে।
অর্থনীতিবিদদের মতে, এই উদ্যোগ উচ্চ সুদের বিকল্প উৎসের ওপর নির্ভরতা কমিয়ে রফতানিমুখী শিল্পে খরচ দক্ষতা বাড়াবে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক প্রভাব ফেলবে।



ফেসবুক কর্নার