July 18, 2026, 11:09 pm
শিরোনাম :
এমপি শকু: মানুষের সেবাই হোক স্বাস্থ্যসেবার মূল ব্রত সংবাদপত্রের কালো আইন সংস্কারে নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে কালীগঞ্জে এলজিইডির সাফল্য, দুর্নীতিতে ভরা মাধ্যমিক প্রকৌশলী বিভাগ জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের যে কারণে আবার রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত আমিরের দিরাই পুলিশের পৃথক অভিযানে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার, অপহরণ মামলার আসামি আটক ও ভিকটিম উদ্ধার গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

এমপি শকু: মানুষের সেবাই হোক স্বাস্থ্যসেবার মূল ব্রত

তরিকুর রহমান কুলাউলা মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরের স্টেশন চৌমুহনীর ছমরুনাহার প্লাজায় ‘কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনেস্টিক অ্যান্ড কনসালটেশন সার্ভিসেস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম শকু বলেন, “মানুষের সেবাই হোক স্বাস্থ্যসেবার মূল ব্রত।” তিনি বলেন, স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টদের প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা নিশ্চিত করা। উন্নত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক বিএনপির আহ্বায়ক রেদোয়ান খান, সাবেক অধ্যাপক সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, শেলু রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডা. জিয়াউল কবির জিন্নাহ ও ডা. উমর বিন আব্দুল আজিজ জানান, কুলাউড়ার মানুষের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। এখানে অত্যাধুনিক ডিজিটাল এক্স-রে, শিশুদের শিরা (ভেইন) সহজে শনাক্ত করে সুচ প্রবেশ করানোর প্রযুক্তিসহ বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন করা হয়েছে। পাশাপাশি উন্নত প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন রোগ নির্ণয়ের নির্ভুল রিপোর্ট প্রদান করা হবে।
তারা আরও জানান, প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানে ২৩ জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়মিত রোগী দেখবেন। পর্যায়ক্রমে চিকিৎসকের সংখ্যা আরও বৃদ্ধি করা হবে। ফলে কুলাউড়ার মানুষ নিজ এলাকাতেই মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার