July 18, 2026, 11:10 pm
শিরোনাম :
এমপি শকু: মানুষের সেবাই হোক স্বাস্থ্যসেবার মূল ব্রত সংবাদপত্রের কালো আইন সংস্কারে নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে কালীগঞ্জে এলজিইডির সাফল্য, দুর্নীতিতে ভরা মাধ্যমিক প্রকৌশলী বিভাগ জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি নাহিদের যে কারণে আবার রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াত আমিরের দিরাই পুলিশের পৃথক অভিযানে ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার, অপহরণ মামলার আসামি আটক ও ভিকটিম উদ্ধার গণপরিবহন আধুনিকায়নে ১৪০০ বৈদ্যুতিক বাস আনছে সরকার স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

জলাবদ্ধতা নিরসনে সাতক্ষীরায় খাল থেকে নেট-পাটা অপসারণ শুরু, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি জেলা প্রশাসনের

আবু জাফর স্টাফ রিপোর্টার সাতক্ষীরা

সাতক্ষীরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন এবং বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন নিশ্চিত করতে খাল থেকে অবৈধ নেট-পাটা অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টায় সাতক্ষীরা বাইপাস সড়কসংলগ্ন খালে এ উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাওসার আজিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমকে নিয়মিত কার্যক্রমে পরিণত করতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু ঘের মালিক চিংড়ি চাষের জন্য খালের স্বাভাবিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি করে জলাবদ্ধতা বাড়াচ্ছেন। তিনি সংশ্লিষ্টদের নিজ উদ্যোগে খালের সব অবৈধ বাঁধ ও নেট-পাটা অপসারণের আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, ভবিষ্যতে পানিপ্রবাহে বাধা সৃষ্টির প্রমাণ পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী, কনজারভেন্সি ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস আলীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।
এ সময় প্রশাসনের পাশাপাশি বিডি ক্লিন সাতক্ষীরা, ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরা, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা খালের ময়লা-আবর্জনা ও অবৈধ নেট-পাটা অপসারণে অংশ নেন।
জেলার সাধারণ মানুষ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জলাবদ্ধতা নিরসনে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার